জন্ম কুমিল্লায়। বিপ্লবী ধারার প্রগতিশীল ছাত্র আন্দোলনের কর্মী ছিলেন ২০০৭ সাল পর্যন্ত। সম্পাদনা করেছেন ছাত্র আন্দোলনের কাগজ ‘প্রেক্ষণ’। লেখালেখির শুরু তারও আগে, প্রথম কবিতা প্রকাশিত হয় সাহিত্যপত্রিকা ‘প্রভাত’-এ ১৯৯৭ সালে। সম্পাদনা করেছেন ‘কবিতাপত্র’। ২০১০ সালে প্রকাশিত হয় প্রথম কবিতার বই ‘নুন আগুনের সংসার’। বর্তমানে ঢাকায় বসবাস করছেন।
ইসমাইল কাদারে’র দশ কবিতা
যদি কোনও নির্জন গহ্বর খুঁজে পাওয়া না যায়
ফুল ও বৃক্ষে সুরভিত মাঠ খুঁজে নেব
আলতোভাবে তোমাকে ছড়িয়ে দেব
ফুলের পাপড়িতে ছড়িয়ে থাকা পরাগের মতো।
কবি নামে জপমন্ত্র বৃথা
তোমার চোখের ভেতর
অনন্ত সেই পথ চাওয়া’কে বলছি-
কবি নামে জপমন্ত্র বৃথা
সন্ধ্যা এলে দীঘির জলেই
পাটাতনের পাঁজর ভাঙ্গি
এই কোকিলের স্বরলিপি
সব আয়োজন করে বন্ধ্যা হ’য়ে যাই
সময়ের আজন্ম-লাল গহীনে তাকাই
রথী-মহারথীরা অভিশাপ দিয়ে যান
বেলা শেষে সিঁড়িঁ ভাঙ্গে জলজোছনার ঘ্রাণ।
যিনি আঁধারে পুড়ছেন
এখন অন্ধচোখ
এ বেলার শুদ্ধ ভাবনা মাড়িয়ে
লোনাবালির পোড়াগন্ধ চুষে চুষে
নিঃশেষ হ’তে থাকে………….।




