কবি, চিন্তক, নৃবিজ্ঞানী, শিক্ষক ও কলামিস্ট। তাঁর কবিতায় শরীর, রাষ্ট্র, প্রেম, স্মৃতি, হিংসা ও রুহানিয়ত এক অস্থির অথচ সংবেদনঘন ভাষায় মিলিত হয়। তিনি সমকালীন বাংলা কবিতায় অন্তরঙ্গতা, সামাজিক ক্ষয় ও অস্তিত্বগত অস্বস্তির নতুন ইমেজ নির্মাণে আগ্রহী।
প্রকাশিত বইঃ
কবিতা- অন্যমনস্ক শরৎ, রাষ্ট্রের এক্সোডাস ও রুহানী ডিভোর্সের গল্প ০.১।
বাকি হিসাব
তিনি সৌদি আরবে ছিলেন উনিশ বছর। প্রথমে রাজমিস্ত্রি, পরে ক্রেনের সহকারী, শেষ দিকে একটি নির্মাণ প্রতিষ্ঠানের গুদামে কাজ করতেন। অন্য মানুষের জন্য কত বাড়ি তুলেছিলেন, আমরা জানতাম না। আমাদের ঘরের টিনের চালটি তাঁর জীবদ্দশায় আর বদলানো হয়নি।
মেঘেদের শাড়ি বদল
মেঘেরা শাড়ি শুকাতে দিয়েছে আকাশে।
ছাই ছাই বুকে তার
বুনো হুংকার।
ডাকে বৃষ্টি, জল, কোলাহল।
নীচের পৃথিবী জেগে উঠছে খুব।


