কবি, চিন্তক, নৃবিজ্ঞানী, শিক্ষক ও কলামিস্ট। তাঁর কবিতায় শরীর, রাষ্ট্র, প্রেম, স্মৃতি, হিংসা ও রুহানিয়ত এক অস্থির অথচ সংবেদনঘন ভাষায় মিলিত হয়। তিনি সমকালীন বাংলা কবিতায় অন্তরঙ্গতা, সামাজিক ক্ষয় ও অস্তিত্বগত অস্বস্তির নতুন ইমেজ নির্মাণে আগ্রহী।
প্রকাশিত বইঃ
কবিতা- অন্যমনস্ক শরৎ, রাষ্ট্রের এক্সোডাস ও রুহানী ডিভোর্সের গল্প ০.১।
বাকি হিসাব
বাকি হিসাব শরৎ চৌধুরী “আব্বাজান, আপনি নড়বেন না।” কথাটি কাকে বলেছিলাম, পরে আর নিশ্চিত হতে পারিনি—আব্বাজানকে, তাঁর কবরকে, না কবরের নিচের মাটিকে; যে মাটি তখন পানির ধাক্কায় ধীরে ধীরে সরে যাচ্ছিল। মৃত মানুষ নড়ে না—কথাটা পুরোপুরি সত্য নয়। তাদের কবর নড়ে। নামফলক সরে...
মেঘেদের শাড়ি বদল
মেঘেরা শাড়ি শুকাতে দিয়েছে আকাশে।
ছাই ছাই বুকে তার
বুনো হুংকার।
ডাকে বৃষ্টি, জল, কোলাহল।
নীচের পৃথিবী জেগে উঠছে খুব।


