মেহনাজ মুস্তারিন

কবি

জন্ম ১৯৭০ সালের সেপ্টেম্বর মাসে রাজশাহী শহরের মহিষবাথানে। সেখানেই বেড়ে ওঠা। পড়েছেন রিভারভিউ উচ্চবিদ্যালয়, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচালক, অডিট পদে কাজ করছেন। বিবাহিতা এবং দুই সন্তানের জননী।

প্রকাশিত বইঃ

কবিতা- নিমপাতার জল [২০২৫], জলের নিচে শব্দ [২০২৬]
গল্পগ্রন্থ- যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ [২০২৪]
গদ্য- কথাদের জলরঙ [২০২৬]

উপসংহার এভাবেও ভাবা যায়

উপসংহার এভাবেও ভাবা যায়

দিন ফুরাবার আগে শুভ হোক লিখে বাঁকা পথ পেরিয়ে
সোজা পথ হেঁটে তোমাকে খুঁজবো
ততক্ষণে পাড়ার সাঁওতাল মেয়েরা ঝাঁকে ঝাঁকে
উদ্দেশ্য বিহীন পথে হেঁটে যাবে

বিস্তারিত
অনর্থক সময়ের গল্প

অনর্থক সময়ের গল্প

নতুন সম্ভারে সাজবে না বনকুল
পাখির সংসারে দেখবো না নতুন ছানাপোনা
নিঝুম শব্দ জেগে থাকে শরীর এবং বৃন্তে আলোর রেখা ছুটছে দিক বিদিক
চারপাশে এত অন্ধকার -নিশ্চুপ -ক্লান্তি
নগর পেছনে ফেলে ছুটে যাচ্ছে বন্দি হৃদয়ের শব্দ

বিস্তারিত