জাভেদ হুসেন

লেখক ও অনুবাদক

জন্ম ১লা আগস্ট ১৯৭৬। কুমিল্লায়। সোভিয়েত পরবর্তীত সক্রিয় মার্কসীয় রাজনীতিতে হাতেখড়ি। মার্ক্সের লেখা এবং মার্ক্সীয় দর্শন বিষয়ে উল্লেখযোগ্য বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে। এছাড়াও তিনি একজন গালিব গবেষক। উর্দু-ফার্সি সাহিত্য বিষয়ে রয়েছে তাঁর বিস্তৃত জানাশোনা। সাদত হাসান মান্টোর কালো সীমানা ছাড়াও মূল উর্দু ও ফার্সি থেকে অনূদিত বেশ কয়েকটি  বই প্রকাশিত হয়েছে।

প্রকাশিত বইঃ

মার্কসীয় দর্শন বিষয়ক প্রকাশিত বইঃ
ইহুদী প্রশ্নে, মার্কস ও মুক্তি, মার্কসের সমাজ তত্ত্ব ও সমাজ দর্শন বিষয়ক প্রবন্ধ, মার্কস আসলে যা বলেছিলেন, হাউ টু রিড মার্কস, জার্মান ভাবাদর্শ, মার্কসের মানুষ, সোহতে মার্কস, কার্ল মার্কস ডক্টরাল থিসিস, ইকোনোমিক্যাল এন্ড ফিলোজফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট
উর্দু ও ফার্সি সাহিত্য বিষয়ক প্রকাশিত বইঃ 
ধ্রুপদী উর্দু কবিতা, ফয়েজ আহমদ ফয়েজের কবিতা, মনসুর হাল্লাজের কবিতা, বধ্য ভূমির উৎসব (আহমদ ফারাজের কবিতা), জান-এ-গালিব, সারমাদ শহীদের রুবাইয়াত

নৈতিক বিচারের ভিত্তিঃ একটি মার্কসীয় পর্যালোচনা

নৈতিক বিচারের ভিত্তিঃ একটি মার্কসীয় পর্যালোচনা

নৈতিক বিচারের ভিত্তিঃ একটি মার্কসীয় পর্যালোচনা জাভেদ হুসেন [প্রবন্ধটি রচিত হয়েছে ১৯৯৭ খৃষ্টিয় সনের মাঝামাঝি, বর্তমান পর্যন্ত এতে পরিমার্জন বা সংযোজনের কোন অবকাশ হয়নি। তার বহুল কারন বিষয়টির সঙ্গে লেখকের চিন্তার ভিন্নতা। এই ভিন্নতা বর্তমান প্রবন্ধের মূল তাকতের...

বিস্তারিত
গালিবের হৃদয় হতে

গালিবের হৃদয় হতে

গালিবের হৃদয় হতে ইনাম আল্লাহ খাঁ নাসির তর্‌জমা : জাভেদ হুসেন কাব্য লক্ষ্মী এক ভাষার দেউড়ি থেকে অন্য ভাষার দেউড়িতে যেতে লাগলে এত লম্বা ঘোমটা টানেন যে তার রূপের ঝিলিক মাত্র চোখে পড়ে। তাও যদি নিছক ভাষান্তর না হ’য়ে অনুবাদ হয়। উর্দুর ব্যাপারে যাদের কিঞ্চিত সম্যক...

বিস্তারিত