সৈয়দ আহমাদ তারেক

কবি ও গল্পকার

জন্ম কমিল্লায়। কবিতার সুলতান নামে পরিচিত হলেও তিনি মূলত গল্পজীবী। কবিতায় হাত মক্‌শো করছেন খুব বেশিদিন নয়। আমাদের প্রিয় পূর্বজন তারেক ভাইকে আমরা অল্প সময়েই কাছে পেয়েছি, যতটকুই পেয়েছি তার কবিতার মতই- সমস্ত স্বাস্থ্যকর সুধা, বয়েসের উত্তাপে স্নিগ্ধতা/ দৃষ্টির সবুজ।- এমন আশ্চর্য যাপনের মতই মনে হয়েছে।

প্রকাশিত বইঃ

শোকসভা বিকাল ৫টায়, আগামীকাল বেদনা বিষাদ

রক্ত জবা ও রক্ত গোলাপে

রক্ত জবা ও রক্ত গোলাপে

অজ্ঞাত সময় সমর্পিত হলে
পরিগ্রহ রহস্য পরিণতির অযাচিত,
ভাবনায় প্রতিভাসিত
এই মনে যিনি বান্ধবী,
তার সাথে সম্পর্কের বিণ্যাস বিপর্যস্ত।

বিস্তারিত
নাসরিন আপাকে নদীর ওপার থেকে পাঁচটি মোমবাতি

নাসরিন আপাকে নদীর ওপার থেকে পাঁচটি মোমবাতি

একজন- কী ক’রে কাটায় দিন জানেনা কেউ
কেউ কেউ দেখে, ফেরে সে একাকী ঘরে সন্ধ্যেয়।
দিনের সমস্ত শ্রম তার
ব্যর্থ হয় একজন শিক্ষিকার পেছনে।

বিস্তারিত