জন্ম ১ জানুয়ারি ১৯৭৯ সালে নাগড়া, নেত্রকোণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে সম্পন্ন করেছেন স্নাতক ও স্নাতকোত্তর। ২০১২ সালে অর্জন করেছেন পিএইচ.ডি. ডিগ্রি। বর্তমানে সহযোগী অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।যুক্ত রয়েছেন ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ঢাকা থিয়েটারের সঙ্গে।
প্রকাশিত বইঃ
কবিতা- জীয়ন্তকাল [ভাষাচিত্র, ২০১২],
নাটক- রঙমহাল [ভাষাচিত্র, ২০২০], নিগড় [নৈঋতা ক্যাফে, ২০২০], প্রণয়োপাখ্যান [নৈঋতা ক্যাফে, ২০২০], অনাহূত [নৈঋতা ক্যাফে, ২০২০], অমানিশা [নৈঋতা ক্যাফে, ২০২০], হিড়িম্বা [ভাষাচিত্র], গহনযাত্রা [চৈতন্য]
উপন্যাস- একজন সাব-এডিটরের কতিপয় ছেঁড়াখোঁড়া দিন [কাগজ, ২০২০]
অনুবাদ- পঞ্চস্বর [ভাষাচিত্র, ২০০৯], সীমানা ছাড়িয়ে [ভাষাচিত্র, ২০১২], দশদুয়ারি [ভাষাচিত্র, ২০২০], দূরাগত শব্দের তেরঙ্গ [নৈঋতা ক্যাফে, ২০২১]
পলিথিন বিদ্যা
পলিথিন অবিনাশী ব’লে বোধ হয়
ছিঁড়ে খুঁড়ে ফেলে দাও
খণ্ডাংশে রয়ে যাবে আমূল স্বরূপ
আগুনে পোড়ালে সংকুচিত অবস্থানে
ছড়াবে আপন বিভা

