জন্ম ১০ জানুয়ারি ১৯৭৪ খ্রিস্টাব্দ, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলাস্থ প্রত্যন্ত অঞ্চল পদ্মাঘেরা সুতালড়ী ইউনিয়নের মেন্দিপুর গ্রাম। মূলতঃ কবিতা লেখেন। কাব্যগ্রন্থর সংখ্যা ২০টি। এরমধ্যে, অবন্তীকার কাছে খোলা চিঠি, নীলা, লাশ কাটা ঘর, আগুন বুকে পথ চলি, ঈশ্বর ছায়ায় লুটেরা, আগুন ডানার পাখি’ উল্লেখযোগ্য।
পেশায় সরকারি চাকরিজীবী।বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে Medical Technologist (EPI) পদে কর্মরত আছেন |
পরিত্যক্ত সব পড়ে আছে অমরত্ব সমাধি করে
আমরা কি আমাদের পথ ভুলে গেছি কদম ভাসা বর্ষার জলে?
নাকি ডুবোচাঁদ জোছনার মিহি ছায়াতলে
যে নক্ষত্র জেগে আছে জীবনানন্দ বাসর করে
তারই আলোকোজ্জ্বল ছায়াপথ ধরে হেঁটে যাব সূর্য্য-অস্ত গোধুলিয়ার দিকে,
যেখানে ধূধূ মাঠ পরিত্যক্ত পড়ে আছে অবিনাশী সব অমরত্ব সমাধি করে!

