জন্ম-যৌবনের প্রাক্কাল আসাম ও ডুয়ার্সে। স্কুলজীবন বানারহাটে। উচ্চশিক্ষা নলহাটি-বর্ধমান-কলকাতায়। শৈশব থেকে সাহিত্য-সংস্কৃতি-নাটকের পাঠ। সমাজ-রাজনীতি-সংস্কৃতি-কর্মজীবন দুর্গাপুরে। ডিপিএল পাওয়ার প্ল্যান্ট থেকে আধিকারিক হিসেবে অবসর গ্রহণ। বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংস্থায় যুক্ত। লেখক শিল্পী সংঘ, বিজ্ঞান মঞ্চ, গণনাট্য, পেনশনার্স অর্গানাইজেশন, সিনিয়ার সিটিজেন ফোরাম এবং গণআন্দোলনের সংগঠক।
প্রকাশিত বইঃ
কৃষ্ণকলির সকাল, কোথাও মানুষ, এখনও মানুষের মতো, সামনে রাখা তপ্ত ছাইদানি, জীবনের বীজধান, একশো টুনি অনু তিরিশ, জলসমাজ, ফুকো এবং ফ্যারাডের দ্বিতীয় মৃত্যু।
সম্পাদনা- চরৈবেতি, প্রান্তর সাহিত্য, প্রগতি সাহিত্য পত্রিকা এবং সন্ত্রাসের মুখোমুখি মানবিক মুখ, মানিক বন্দ্যোপাধ্যায় শতবর্ষ প্রবন্ধ সংকলন।
অল আউট গেম
কথা বলায় বারণ আছে। কারণ আছে
কারণ আছে, শেয়ালেরও ভয়; পাছে –
যদি, আমজনতা জেনে যায় –
কখন যায়, কখন আসে।

