জন্ম ৩১ মার্চ ১৯৭৯ সালে, লক্ষ্মীপুর জেলায়। বাবা এ.কে আহম্মদ উল্যা, মা মোবাশ্বরা আহম্মদ। সমাজ বিজ্ঞানে স্নাতক, পেশায় শিক্ষক। প্রকাশিত কাব্যগ্রন্থ ৮টি, মহাকাব্য ১টি, উপন্যাস ৪টি, গল্পগ্রন্থ ৫টি, শিশুতোষ গল্পগ্রন্থ ২টি এবং কিশোর গল্পগ্রন্থ ১টি। আন্তর্জগৎ পুরস্কার, অভিযাত্রীক স্বর্ণপদক, চলন্তিকা সাহিত্য সংসদ ও প্রকাশনার কথাসাহিত্য পুরস্কার, বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্যপদক পুরস্কার, ত্রৈমাসিক সাহিত্য দিগন্তর ঢাকা পাণ্ডুলিপি পুরস্কার অর্জন করেছেন। বিভিন্ন সময়ে সম্পাদনা করেছেন ত্রৈমাসিক স্বপ্নীল অনুভব, প্রগতি সাহিত্য পত্রিকা ও আসর সাহিত্য পত্রিকা।
প্রকাশিত বইঃ
মহাকাব্যঃ
মাতৃভূমি (২০২৩)
কাব্যগ্রন্থঃ
একদিন মেঘ ছুঁবো একদিন নদী(২০০২), মগ্ন প্রকৃতির চেনা উঠোন(২০১৬), কংক্রিটে শামুকের অবয়ব(২০১৭), ছেঁড়া পৃষ্ঠা(২০১৯), কেউ থাকে না একলা হাওয়া(২০২০), ভালোবাসা পেলে আমি জল হয়ে যাই(২০২১), দূর থেকে দূরে যায় হুইসেল(২০২২), যে কথা হয়নি বলা যে কথা শোনার(২০২৪)।
গল্পগ্রন্থঃ
বিষণ্ণ ভিটে(২০১৮), যদি(২০১৮), সরলা(২০১৯), শেষ মিটিং(২০২৬), নীলখাম সেঞ্চুরিপাতা(২০২৬)।
উপন্যাসঃ
শূন্যতার নন্দিত আসমান(২০১৯), কোথাও মেঘ নেই(২০১৯), অকথিত কথার ডায়েরি(২০১৯), যেতে চাও যাও(২০২৬)।
কিশোর গল্পগ্রন্থঃ
হাত(২০২০)
শিশুতোষ গল্পগ্রন্থঃ
পিতার বুকে বুলেট(২০২১), বর্ণমালা(২০২১)।
অভ্যন্তরের লিফট
বন্ধ লিফট মানেই ঢোকার আগে থমকে যাওয়া।
একটা চাপা ঘর, যেখানে দেয়ালগুলো
শ্বাস নিতে ভুলে গেছে।
বোতামটা জ্বলে, তার নিচে শব্দ আছে,
আর সেই শব্দের নিচে আরেকটা শব্দ-
যা নিজেই নিজেকে বলে, “কাকে ধরে রাখো?

