দুই দশকেরও বেশি সময় ধরে অনুবাদচর্চার সঙ্গে যুক্ত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রথিতযশা ও উদীয়মান কবি-লেখকদের কবিতা, ছোটগল্প ও সাক্ষাৎকার তার অনুবাদে বাংলা ভাষার পাঠকের কাছে পৌঁছেছে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য পাতা ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে তার অনূদিত বহু সাহিত্যকর্ম। একসময় তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকলেও গত এক দশক ধরে দেশের শীর্ষস্থানীয় একটি ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে কর্মরত আছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি প্রকাশিত ক্ষুদ্র অর্থায়নবিষয়ক সাময়িকীর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

