প্রথম প্রকাশিত বই ‘৪৪ কবিতা’ ২০১২ সালে প্রকাশিত হয়। এরপর একে একে প্রকাশিত হয় দশভুজা, চৌকাঠ, ত্রিকোণমিতি, একাঙ্কিকা, ভাট কবিতা, ভৌতিক কবিতা, এক, দুই ও তিন শব্দের কবিতা, দুপুর মিত্রের বৈজ্ঞানিক কবিতা, হিতোপদেশ, বড়দের রূপকথা, দুপুর মিত্রের পাল্প ফিকশন, কথাকাহিনী দুপুর মিত্র, দুপুর মিত্রের ফ্ল্যাশ নাটক, দুপুর মিত্রের ব্যাখ্যা সিরিজের কবিতা, দুপুর মিত্রের ফ্লার্ফ কবিতা, দুপুর মিত্রের ফ্ল্যাশ ফিকশন, হ্যাশট্যাগ কবিতা, আত্মপ্রতিকৃতি সিরিজের কবিতা, তুমুল প্রেমের কবিতা, মধ্যবিত্ত সংসারের কবিতা -ত্রিপদী, বর্ণমালা কবিতা।
জ্ঞানবিজ্ঞান ও সাহিত্য নিয়ে নিরিক্ষা ও গবেষণা করছেন প্রতিনিয়ত।
দুপুর মিত্রের কবিতা
শুনেছি, নয়আনি বাড়ীর নাটমন্দিরে কোন এক মেয়ের কান্না শুনা যায় প্রতিদিন। তাই অনেক লোক নাট মন্দিরের সৌন্দর্য দূর থেকে দেখেই বিস্মিত হওয়ার চেষ্টা করে।

