বিদ্যুত খোশনবীশ

অনুবাদক ও সম্পাদক

জন্মস্থান টাঙ্গাইল, পড়ালেখা করেছেন সরকার ও রাজনীতি বিষয়ে।  দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি অনুবাদচর্চার সঙ্গে যুক্ত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রথিতযশা ও উদীয়মান কবি-লেখকদের কবিতা, ছোটগল্প ও সাক্ষাৎকার তার অনুবাদে বাংলা ভাষার পাঠকের কাছে পৌঁছেছে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য পাতা ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে তার অনূদিত বহু সাহিত্যকর্ম। একসময় তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকলেও গত এক দশক ধরে দেশের শীর্ষস্থানীয় একটি ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে কর্মরত আছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি প্রকাশিত ক্ষুদ্র অর্থায়নবিষয়ক সাময়িকীর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অ্যান কারসনের গদ্য কবিতা

অ্যান কারসনের গদ্য কবিতা

মা আমাদের উল্টো দিকে হাঁটতে নিষেধ করেছিলেন। তিনি বলতেন, এভাবে মৃতরা হাঁটে। কোথা থেকে যে তিনি এই ধারণা পেয়েছিলেন? হয়তো কোনো ভুলভাল অনুবাদ থেকে। মৃতরা আসলে উল্টো দিকে হাঁটে না, তারা আমাদের পেছন পেছন হাঁটে। তাদের ফুসফুস নেই এবং তারা আমাদের ডাকতেও পারে না, তবে তারা খুব ব্যাকুলভাবে চায়….

বিস্তারিত
বিদ্রোহ

বিদ্রোহ

বিদ্রোহ ফারিশতা সালেহি অনুবাদ: বিদ্যুত খোশনবীশ [ফারিশতা সালেহি একজন আফগান লেখক ও উন্নয়ন কর্মী। ‘পাবলিক পলিসি ও অ্যাডমিনিস্ট্রেশন’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। আফগানিস্তানের বিভিন্ন উন্নয়ন সংস্থা বা এনজিওর সাথে তিনি পেশাগতভাবে সম্পৃক্ত, বসবাস করেন কানাডার...

বিস্তারিত