অর্থনীতিতে স্নাতকোত্তর, সাহিত্যের প্রতি টান ছোটবেলা থেকেই। ‘আলোর ফুলকি’ এবং আরো অসংখ্য লিটল ম্যাগাজিনে ওনার লেখা প্রকাশিত হয়েছে। ‘ফিরে দেখা’,‘উল্কা’, ‘উত্তরের জানালা’ এবং ‘অণুুু-চ্চারিত’ তার প্রকাশিত চারটি কাব্যগ্রন্থ। তার পঞ্চম কাব্যগ্রন্থ ‘সব অক্ষর প্রতিবাদের’ প্রকাশের মুখে। গৃহশিক্ষকতার পাশাপাশি সাহিত্যের আরাধনা এটাই তার দৈনন্দিন জীবনসূচী।
লাবণ্যবৌদি
লাবণ্যবৌদি স্বাতী রায় চৌধুরী আজ সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙলেও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না একেবারেই। কি এক আলস্য যেন সারা শরীরে জড়িয়েছিল। জানালাটা খুলে দিতেই দেখি বাইরের প্রকৃতিতেও সেই আলস্য। সকাল সাতটাতেও সূর্যের সেই মহিমান্বিত রূপের দেখা নেই। বরং মেঘের আলোয়ান...

