জন্ম ২১ আগস্ট, ঝিনাইদহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন । অধ্যাপনা পেশায় কর্মরত আছেন। এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ ০৯ টি।
দৃশ্যের অদৃশ্য
নেপথ্যে আঁধার ছিলো। নেপথ্যে পালক…
অদূরে বসে আছে শিকারি একা।
সে দিকে যায় না কেউ। অসহায় পাখি।
ব্যাধ এসে এলোমেলো করে দেয় পাখির নিবাস।
লোকালয়ের পাখিবাস সরে যাচ্ছে দূরে।
মৃত্যু এসে বসে আছে অন্ধকারে। চালের উপর।
নেপথ্যে কিছুই ছিলো না। নেপথ্যে আঁধার…

