জন্ম ২৭ অক্টোবর, ১৯৭৮ইং এলাংগী, কোটচাঁদপুর, ঝিনাইদহ। বর্তমানে বসবাসও করছেন ঝিনাইদহে। নিয়মিত লিখছেন বিশ্বজুড়ে প্রকাশিত বাংলা ভাষার পত্রিকায়। বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা। এ পর্যন্ত প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা চৌদ্দটি।
কবিতার বই:
ছাই (২০০৫), দেয়ালে লেখা কবিতা (২০০৮), রাস্তার জোনাকি (২০১৩), ইবলিস (২০১৭), চুপ (২০১৭), মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮), মাতাহারি (২০২০), টি পোয়েট্রি (২০২০), সরকারি কবিতা (২০২১), হংকঙের মেয়েরা (২০২২), আগুন (২০২৪), চা কফি আর জেনারেল কানেকটিভিটি (২০২৪), সন্ধ্যায় তিমিমাছ (২০২৫), এশিয়ার ছাই (২০২৫)।
প্রবন্ধগ্রন্থ:
কবির কুয়াশা (২০২৫)।
গরমের দেশ
আলতো করে একটা পাখি বুকের ওপর চেপে
আমি ঘুমিয়ে পড়েছিলাম
ওটা কোথায়
কোথায় উড়ে গেল ও
কেন গেল
টেবিলের ওপর একা এক গ্লাস
তোমার দুঃখ নিয়ে তুমি বাঁচো
এই প্রার্থনা করি
একেকটা দাগ একেকটা রাস্তার প্রতি
অনুরাগ দেখায়
আর এটা সত্যি যে টেবিলের ওপর যখন কোন গ্লাস


