রেখা
শিশির আজম
আমি জানতাম না মাটি কী আর মাংস কী
আর কী করতেছে শেয়ালগুলা তোমাদের অপরিশোধিত বীজতলায়
বরং এইটা ভাইবা নিছি যে পৃথিবী একটাই
পৃথিবী
যা সরু এক রেখার ওপর দাঁড়ায়া রইছে
টলমল করতেছে
আর মানুষজনরে রাস্তা পার কইরা দিতেছে
হ্যা
ব্যাংকে চোখ রাইখা আসাটা
আপনি জানেন জাস্ট ব্যক্তির নিরাপত্তাবোধের ব্যপার আর কী কী যেন
চিচিং ফাঁক
ইদানিং সংখ্যায় কবিতা অনেক বেড়ে গেছে
অথচ পাখি কমছে
নদী কমছে
আকাশ একটা
সূর্যও মাত্র একটা
আর এতো এতো কবিতা উৎসব
ব্লগজিন
টিভিতে কবিতা পাঠ
এতো এতো পুরষ্কার
ভাবছি সব ছেড়েছুঁড়ে
কবিতাই লিখবো
কিন্তু আমি কনফিউজড
কবিতা লিখে
আমার নিজের একটা আকাশ কি হবে
নিজের একটা সূর্য
নিজের


০ টি মন্তব্য