জন্ম নোয়াখালি জেলায়। কবিতায় যাপন করেন। একটি বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মী। বসবাস করছেন ঢাকায়।
কাকটা বসেই থাকে
কাকটা বসেছিল, যদিও নির্বিকার
অপেক্ষার সবুজ রোদটা বর্বর ভীষণ
তীক্ষ্ণ নখের আঁচড়ে নীলচে পালকের খসে পড়া
খসছে … … খসেই চলছে … …
ধর্ষণ শেষে ক্লান্ত সময় হাঁফাচ্ছে

