কাকটা বসেই থাকে
আয়েশা আফ্রি
কাকটা বসেছিল, যদিও নির্বিকার
অপেক্ষার সবুজ রোদটা বর্বর ভীষণ
তীক্ষ্ণ নখের আঁচড়ে নীলচে পালকের খসে পড়া
খসছে … … খসেই চলছে … …
ধর্ষণ শেষে ক্লান্ত সময় হাঁফাচ্ছে
কাকটা বসেই ছিল … …
ব্যাধিগ্রস্থ দু’চোখে একচোখা প্রেম
বহুমূল্য নীলছে পালকগুলি উপহার স্বরুপ
কষ্টটা এখানে সার্থক … আসলে আত্মরতিতে
যতটুকু তৃপ্ত হওয়া যায় আর কি!
বাতাসের চোরা স্পর্শে
জেগে উঠে শরীর, কেঁপে উঠে
শুরু হয় নতুন ভাষায় কথা বলা
শরীরি ভাষা
ঝিরঝির … শিরশির …
অসময়ে গর্ভবতী রাধাচূড়া
কলি আর আধফোঁটা ফুলে পরিপূর্ণা-
কারো কারো অপূর্ণতার সজীব দলিলও বটে
চাল-ডালের ভালবাসার কাছে মূল্যহীন
অমূল্য উপহার উড়াউড়ি … যায়
উদাসীন প্রেমিকের পদপ্রান্তে
কাকটা বসেই ছিল … … …
দ্বিতীয় বস্তু পুরুষ
আত্মপ্রেমিকের মিনিট হিসেবের কামপ্রেম
মিথ্যা, প্রবঞ্চনা, বিশ্বাসঘাতকতা … …
যা কিছু প্রাপ্তি সবই যে পুরুষেরই দান
খাবলে খুবলে নিঁঙ্গড়ে নেয়
মুক্ত জীবনের শেষ বিন্দু নির্যাস
পদদলিত আত্মবোধ … … …
মাসান্তে ঈশ্বরপুরুষ প্রদত্ত বেদনা বর
পান করে ধ্বংশ হয়
আত্মপ্রেম
ভয়, লজ্জা, হতাশা … … …
চুমকে চুমকে দেয় মুক্তির পুলক
পরম বিশ্বাস-যোগ্যতা আর নির্ভরতা
উপযোগিতায় যোগান বাড়ে
আত্মবিশ্বাস, উদ্যোম, সৃষ্টিশীলতা … …
২৩৫২ দিনের প্রেম
প্রমান রাখে প্রমূখ তথাকথিত প্রেমিকের হার
আত্মনুসন্ধানে আত্মদর্শন
মিনিট এবং দিন পার্থক্য টানে প্রেমে
নারীর প্রয়োজনীয় বস্তুর তালিকা প্রস্তুত-
১. ন্যাপকিন ২. পরুষ ৩. … … …
অতীত বর্তমান এবং স্বপ্ন
মগজে কৃষ্ণচূড়ার লাল অধিকার
হৃদয়ে শ্বেত প্রজাপতির উড়াউড়ি
অনন্তকাল অপেক্ষমান
কল্পিত স্বপ্নের বাস্তব চিত্রায়নের
হঠাৎ উপলব্দি-
হিমস্তব্দ উদ্বেগে সময় বড় নিশ্চল
নাহ্ নিশ্চলতো নয়!
কাপুরুষ সময় উল্টোমুখী ধাবমানতায়
অতিতের পোষ্টমর্টেম সারে
অপলক দৃষ্টিতে অসীম শূন্যতা
কণ্ঠে বিস্রস্তসুর
ধূসর বিষণ্ন স্যাঁত স্যাঁতে শীতের বিকেল
অস্পষ্ট দীর্ঘ ছায়ার জান্তব বিচরন
রক্তপাতের অপরাজেয় খেলায়
বুঝেছ কি-
রক্তেরও স্বপ্ন থাকে।


“কাকটা বসেই ছিল”
কাক একটি শক্তিশালী প্রতীক। নির্বিকার পর্যবেক্ষক হিসেবে সে সময়, ক্ষয় এবং বেদনাকে ধারণ করে। চিত্রকল্পগুলো তীব্র ও কখনও অস্বস্তিকর, যা কবিতার আবেগকে আরও গভীর করেছে।
“দ্বিতীয় বস্তু পুরুষ”
কবিতায় পুরুষতান্ত্রিক সম্পর্কের সমালোচনা রয়েছে। প্রেমের আড়ালে শোষণ, নির্ভরতা এবং আত্মপরিচয়ের সংকটকে ব্যঙ্গাত্মক ও তীক্ষ্ণ ভাষায় উপস্থাপন করা হয়েছে।
“অতীত বর্তমান এবং স্বপ্ন”
তুলনামূলকভাবে বেশি অন্তর্মুখী। স্মৃতি, স্বপ্ন, সময় এবং শূন্যতার অনুভূতি এখানে প্রধান।
শেষের পঙ্ক্তি, “রক্তেরও স্বপ্ন থাকে”, পুরো কবিতাকে একটি গভীর মানবিক মাত্রা দিয়েছে।
সামগ্রিকভাবে:
কবিতাগুলো আধুনিক ও পরীক্ষাধর্মী। এগুলোর শক্তি নিহিত আছে তীব্র চিত্রকল্প, আবেগের ঘনত্ব এবং প্রতীকী ভাষায়। তবে কিছু স্থানে বিমূর্ততা এত বেশি যে সাধারণ পাঠকের জন্য অর্থ ধরতে কষ্ট হতে পারে। তবুও কবির নিজস্ব কণ্ঠস্বর স্পষ্ট, এবং তিনি প্রচলিত প্রেমের ধারণাকে প্রশ্ন করার সাহস দেখিয়েছেন।
শুভকামনা কবি
Darun sob somoy er moton. Eto sabolil bhabe lekha dekhe boro hingshe hoe lekhikar talent er proti