মন্ত্রবারী

ফাল্গুনী এলিজাবেথ

সমুদ্র ফেলে এসেছি,
নগ্নতার আবরণ ফেলেছি শাড়ির আঁচলে।
নিমন্ত্রণে ফোলানো মুখে মিষ্টি নাড়ুর প্রলোভন।
সমস্বরে চিৎকার করছে কিছু বুনো হাতি।

মৃত্যু যে পেশা হয়েছে, রক্ষিনী ভদ্রা এসেছে কালী সেজে।
মুকুটে দেবতার কোমল পদছাপ সহ্য হতে আরও এক পক্ষ বাকি।
কেন মেরু থেকে সমরণে আত্মহুতির ছলে পার হতে চাও নদী?

নোনা বাতাস খেলে বেড়ায় যমের দুয়ার মেলে।
নত হওয়া যার স্বভাব, সেই করে আলপনা গাঁথা তক্ষশিলার ঘাড়ে।
বেদান্ত-ঝুলি হাতে পরম মহাদেবকে দেখি সাধকের বেশে।

জন্মের আদিকালে ছিল কেউ, নিবৃত এক চরণতলে।
মম চির-নিত্য সে তো আকুল পিয়াসে
খুঁজে ফিরি চণ্ডালের গৃহে।

কখন, কবে হচ্ছি বলি
সাব্যস্ত শ্যামল ছায়ার।

অবুঝ

রিক্ত ম্লান উজ্জ্বল রক্তকরবী।
গোলাপি পাঁপড়ির সূচনার ক্রন্দন,
পদ্মজলে স্নান শেষে কাব্য
কপালে বহমান নদীর কলকল।
তাঁর চুলের ভঙ্গিমায় বোনা কাঁথা,
অজানা সব পাখির ছেঁড়া পালক পরিহিত কব্জি।
টিয়ার স্বরে রোজ পঙ্খিরাজ নামে দুয়ার পল্লীঘাঁটে,
সমান্তরাল দুটি দ্বীপে ঘাঁড় বাঁকানো কদম,
খাড়া গোখরা সাপের মত তার বুকের স্তন দ্বয়।
মধ্য ভাঙ্গণে নোনাজল বেয়ে নাভী গর্ভ ভরাট করছে।
আলতো জলের কোমলতা ছুয়ে দেয় পাঁজর,
সেই আদিম গুহার মাঝে বাস করে,
অচেনা বাঘিনী।
আবিষ্কার সেতো পরম ব্রহ্মের দুয়ার,
যখন তখন নিষিদ্ধ কুহেলিকার অস্পষ্ট কম্পন,
ক্রোধিত অন্ধকারে মুখোমুখি শস্তির ঝংকার।।

নারীতে অবগাহন

বোঝা যায় অনেক কিছু তবুও আমরা অবুঝ,
শিশুর মত আচরণ করতে ভালোবেসে বুড়ো হয়ে যাই,
চুল পাকে, সাদা গোফ আর মলিন টিশার্ট,
বোঝা যায় অনেক কিছু, নরম সব খাবার খেয়ে ঘরে ফিরি,
চোখের ভাঁজে তাকানো, লাজুক হাসি হেসে, দু একটা কঠিন কথার বাক্য ছুড়ি।
অবুঝ পাখি নিড়ে আসে তার সহধর্মিণীর রং যাছে,
কোথায় যেন ভুল হচ্ছে,
একটু আধটু ভুল নয় শুধু শর্করা কম বেশি।
চিনির বদলে লবন ছিড়ে আর শক্ত গুড়ের হাড়ি চেপে, দাড়িপাল্লায় মাপি।
আবাদ করি শষ্য, পোয়াতি মোরগ রাধি।
মাথার এন্টিনা ঘুরিয়ে ঘুরিয়ে টিভি ঠিক করতে গিয়েও ঠিক হলো না।
সাথে বাকবাকুম কবুতরের ছানাগুলো হাঙ্গরের মুখে টৈ টৈ করে বেড়ায়,
জলকন্যার সীমান্তে দামড়া ছাগল গুলো
নিজেকে জল পুরুষ ভেবে নদীতে ঝাঁপাঝাঁপি করে বৈকি।

প্রার্থনা করি প্রভু

আমার দেয়ালে রং লেগেছে,
মুছেনি তো কেউ।

কাজলের তুলিতে চোখে ময়লা ধরে,
জল হয়নি তো কেউ, মরণ ডেকেছে সূর্যমুখী, রঙিন আঁচলের ঢেউ।
নরম হাতে তুলে আলপনা , গরল মরি সখি,
চোখে চোখ রেখে অশ্রু সেজেঁছি গম্ভীর পিঁছু পিঁছু।
জনমে তাঁর লাগি ঝাঁপাঝাঁপি করি প্রভু।।

সুপ্ত প্রতিভা

এই কঠিন অরণ্য যেটি মানুষ সৃষ্ট,
গভীরে অবগাহন করা ধাঁধার বলি হয়েছি শতবার,
খুন হতে চেয়েও হইনি খুন,
আমার পরম যত গ্লানি তা আগলে রেখেছি যতন করে ,
সত্য মিথ্যে যাচাইয়ের বা নীরিক্ষণের জন্য নয়,
তোমার বুকে জ্বালা ধরিয়ে দিতে পারে,
ক্ষণিক তবে নিরাময় শুধুই আমার অন্ত্রে।
ঘৃণা ও লজ্জা দুটোই আমার প্রিয়,
আমি শত বেদনায় কতটা শক্তিশালী হয়েছি,তার চেয়েও!
বিষাক্ত নীল গিলেছি,
তবুও আমরা মানুষ; আমাদের শরীর, মস্তিষ্ক ও প্রাণ আছে।
ক্ষুদার বদৌলতে খাদ্য গ্রহণ করি আবার খাদ্যের বদৌলতে পিপাসা মিটাই,
রক্তের বদৌলতে নিদ্রা যাই আর নিদ্রার বদৌলতে মৃত্যু চাই,
এ কেমন আনাড়িপনায় ঘেরা বস্তুনিষ্ট নিয়তি?
চাওয়ার আগেই সম্মুখীন জড় বস্তু,
যদিও তাতে আমার তেমন কিছু যায় আসে না,
নিষ্ক্রিয় দেহে ভূতের উদ্ভব ঘটানো আত্মচিৎকার জানান দেয় নিরব হাসি।।

০ টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এড্রেস প্রকাশ করা হবে না। (*) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।