গোধূলি সন্ধির পত্রশয্যা

আনোয়ারুল আফসার

মহাকালের গ্রন্থিছেঁড়া ক’জন মজ্জমনা যুবক-
যুবতী অতিমানবীয় প্রেরণায় গোধূলিলগ্নে
পর্ণশয্যায় পত্রপর্বতের আচ্ছাদনে
ঢাকতে চায় বিবর্ণ সময়, ক্লান্তি, ম্লানিমা।
মহাযুগল বন্ধনে ভেঙ্গে যায় সমাজ, নিয়তি
শাসন। যুথবদ্ধ প্রার্থনায়, ধ্যানে আজ
তাদের পরম নির্বাণ। ভালবাসার সংবেদনে
নুয়েপড়া পত্রপরশ শিহরণে সংক্ষিপ্ত
হয় জটিল জ্যামিতি। ক্রমশ ঘনীভূত
অন্ধকার। এবার নিজের পরিধিতে
প্রত্যাবর্তন। বারোয়ারী হিসেব-নিকেশের
নিকুচি করে প্রেমিক আগুনে পোড়ার মতো
সুখ।
তবে কি আজ যীশুর পুনর্জন্ম হবে?

৩ বর্ষ. ৬ সংখ্যা. ভাদ্র ১৪০৯. সেপ্টেম্বর ২০০২

০ টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এড্রেস প্রকাশ করা হবে না। (*) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।