অতঃপর মনসা…

কাজী দিল জিৎ সজল

আর যা কিছু দিয়ে যাও সমর্পন অবধি
সহনীয় বকুল ঘ্রাণ অবধি; অবশেষে
তারও বৃক্ষ-শরীর জলে ভিজিয়ে গাও শ্রাবস্তীর পাঁচালি
তাও সয়। জলশোষা শুশুকের জিভ সেজে
কখনো দুপুর; কখনো বাসর করেছো নিঃশেষ
আর যা যা শুষেছো
নির্বিঘ্নে জ্যোৎস্না অবধি; জানা গেল ভোর হ’লে
ও পাড়ায় ঝ’রে গেছে শিমুলের লালি
ফোঁটা মাত্র আরো বাকী ছিল ঝড়। ভাঙ্‌তে ভাঙ্‌তে
পুরোনো দালানের শেষ ভিত ছুঁয়ে
নিজ শরীরের পতন দ্যাখো অবশেষ!
চাঁদ দ্যাখো
দেহ ভাসাও জলে, আর যা যা করেছো
সমর্পণ অবধি- রক্তে নতুন প্রবাহ দ্যাখো প্রাণের
অথচ… তবুও ভাঙো।।

২ বর্ষ. ৪ সংখ্যা. আষাঢ় ১৪০৮. জুন ২০০১

০ টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এড্রেস প্রকাশ করা হবে না। (*) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।