জন্ম ৪ জুন ১৯৮২ সালে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। শামসুর রাহমানের কবিতা নিয়ে গবেষণা করে এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন ২০১২ সালে। বর্তমানে ‘বাংলাদেশের কবিদের উপন্যাস: বিষয় ও ভাষা’ বিষয়ে পিএইচ.ডি করছেন। রাজউক উত্তরা মডেল কলেজের বাংলা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত। ছোটবেলা থেকেই লেখালেখির সূচনা। দেশের গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক,সাহিত্যপত্র ও ছোটকাগজে নিয়মিত লেখেন।
প্রকাশিত বইঃ
কবিতা- প্রথম অন্ধকার, প্রলম্বিত রাতের নর্তকী , ঘুড়িদের পার্থিব আকাশ , মানুষ তোমার দিকে, সূর্যফুলের রৌদ্রঘ্রাণ, মর্তের মাছিরা।
প্রবন্ধ- শামসুর রাহমানের কবিতা: মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, বাংলাদেশের সাহিত্য: পরিপ্রেক্ষিত ও সাম্প্রতিক প্রবণতা
গল্প- রাতশিকারি
উপন্যাস- দ্বিখণ্ডিত চাঁদ, অতিমানবী
অনুবাদ- ডি এইচ লরেন্সের কবিতা: ঈর্ষা ও একটি প্রেমগীতি
সম্পাদনা- নির্বাচিত প্রথম দশক
ভেজা নক্ষত্র
মেঘের ষ্টেশনে
ধেয়ে আসছে উল্কার ট্রেন
অভিনব তারকার ঝড়ে
ভেসে যাওয়া বাতাসের
নন্দিত মুখোশ

