জন্ম ১৯৬২ সালের ১ ফেব্রুয়ারি যশোর, ঝিকরগাছার এক সাধারণ পরিবারে। তিনি পেশায় প্রকৌশলী ও অবসরপ্রাপ্ত কর্মচারী। পেশার বাইরে সাহিত্যিক, ১৯৮৯ সাল থেকে অনিয়মিত লিখছেন। ইতোমধ্যে তিনটি গল্প, তিনটি কাব্য এবং একটি করে নিবন্ধ, স্মৃতিকথা ও উপন্যাস গ্রন্থ প্রকাশিত হয়েছে। এসবের মাঝে উপন্যাস ‘নিষুপ্ত জাগরণ’, আত্মজীবনী ‘বুয়েট স্মৃতিকথা’, ছোটগল্প ‘খালপাড়ের পদাবলী’, ‘খাম্বিরি’র গন্ধ’ ও ‘স্বপ্নের দোলাচল’ বোদ্ধা মহলে প্রশংসিত হয়েছে। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও এক পুত্র সন্তানের জনক।
সমাজদ্রোহী এবং যুগের আলোয় মুসলিম সাহিত্য সমাজ
সমাজদ্রোহী এবং যুগের আলোয় মুসলিম সাহিত্য সমাজ মোহাম্মদ শামছুজ্জামান একবার কোন জাতি পরাজিত হলে শৃঙ্খল ভাঙ্গতে কয়েক’শ বছর লাগে। পাকিস্তান উপনিবেশ থেকে মুক্ত হওয়া আর ব্রিটিশ থেকে মুক্তি এক পাল্লায় মাপা যায় না। বাংলাদেশের অভ্যুদয়ে বাঙালি মুসলমানের চিন্তার ক্ষেত্র,...

