জন্ম ২১ জুন ১৯৮৮ ইং জঙ্গালিয়া, কালিগঞ্জ, গাজীপুর। বাবা- ফজলুল করিম, মা -দেলোয়ারা বেগম।
কবিতার বই:
জ্যোৎস্নাপথের হলুদ মিনার
গদ্যকাব্যের বই:
অস্তিক নাস্তিকের মধ্যবর্তী হাইফেন
এতটাও পিপাসার্ত রেখো না
আমাকে পিচ্ছিল করে ফেলে দিচ্ছো কোন সুড়ঙ্গে? কোন গুহায়? কোন অতল অজানায় আহত সাবমেরিন জাহাজ সাইসাই ডুবিয়ে দিচ্ছো? অক্সিজেন ফুরিয়ে আসছে, আয়ু গুম হয়ে যাচ্ছে, আমার জবরদস্ত তেষ্টা পাচ্ছে নিধি। ট্যাঙের হলুদ রঙ অনুরূপ তুমি গুলে যাও আমার ভেতর, পর্দার ফাঁক গলে তিলক আলোয় চিনি ও জলের মিশ্রণ যথাঃ গুলে যাও।

