যশোর শহরের পুরাতন কসবা এলাকায় ১৯৭৮ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণ করেন। বাবা- মো: আলতাফ হোসেন, মা- নীলা হোসেন। লেখালিখি শুরু স্কুলজীবন থেকেই। প্রথম বই প্রকাশিত হয় ২০২৪ সালে জাতীয় গ্রন্থমেলায়। তিনি কবিতা ও গল্প ছাড়াও নিয়মিত প্রবন্ধ লিখছেন বিভিন্ন পত্রপত্রিকায়। ‘জলরঙের স্মরণ তিথি’, ‘নিখোঁজ পাঁজর’, ‘নিথুয়া পাথার’ ও ‘কাব্যনন্দিনী’ শিরোনামে, এ পর্যন্ত তার ৪টি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং ১৭টি যৌথগ্রন্থে তার কবিতা প্রকাশিত হয়েছে। তিনি নিয়মিতভাবে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালিখির সাথে যুক্ত রয়েছেন। দেশে ও বিদেশে সাহিত্য পত্রপত্রিকা ও সাময়িকীতে তার লেখা প্রকাশিত হয়েছে।

