জন্ম ১০ অক্টোবর, রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। জাতীয় দৈনিকের সাহিত্য পাতা ও দেশের বিভিন্ন প্রান্তের ছোট কাগজে নিয়মিত লিখছেন। লেখা গল্প প্রকাশিত হয়েছে বিশ্বব্যাপী বাংলা ভাষার বিভিন্ন ওয়েবজিনে।
গোলামালীর রস কিচ্ছা
গোলামালীর রস কিচ্ছা আশরাফ উদ্দীন আহ্মদ আশ্বিনের অপেক্ষা শেষ হয়ে কার্তিক পড়তেই মন চনমনিয়ে ওঠে। মনের মধ্যে দোলা লাগে, মন দোলায়িত হয়। সে দোলায় বাকবাকুম বাকবাকুম ডাকটা বেশ টের পায় গোলামালী। কার্তিক-অঘ্রাণে হালকা শীত-শীত একটা আমেজ শরীর মনকে ঠান্ডা রাখে। পৌষ মাঘ ফাল্গুন...
নদীর জীবন
নদীর জীবন আশরাফ উদ্দীন আহ্মদ ঘুঘুডাঙার ঠিক চার মাথা মোড়ের আগায় হাবলের চা-বিড়ি কমদামি বিস্কুট-লেবুনচুষ পাওরুটি জাতীয় জিনিস নিয়ে চায়ের টঙ। বাঁশের চালার ওপর তিন দিকে দরমা বেড়া আর মাথার ওপরে খড়ের ছাউনি। ডোবার নীচে বাঁশগুলো বেশ শক্তপোক্ত ভাবেই গাঁঢ়া হয়েছে, যাতে...


