জানুয়ারি ১২, ২০২৬ | আশরাফ উদ্দীন আহ্মদ, ছোটগল্প
নদীর জীবন আশরাফ উদ্দীন আহ্মদ ঘুঘুডাঙার ঠিক চার মাথা মোড়ের আগায় হাবলের চা-বিড়ি কমদামি বিস্কুট-লেবুনচুষ পাওরুটি জাতীয় জিনিস নিয়ে চায়ের টঙ। বাঁশের চালার ওপর তিন দিকে দরমা বেড়া আর মাথার ওপরে খড়ের ছাউনি। ডোবার নীচে বাঁশগুলো বেশ শক্তপোক্ত ভাবেই গাঁঢ়া হয়েছে, যাতে...