জন্ম ৬ নভেম্বর ১৯৭৫ মালদহ জেলার মানিকচকে, বেড়ে উঠেছেন যৌথ পরিবারে। ছোটবেলা থেকেই নির্জনতা প্রিয়, গ্রাম বাংলার তুমুল বর্ষাকে অনুভব ও উপলব্ধি করতে ভালোবাসেন। অষ্টম শ্রেণি থেকে সাহিত্য সংস্কৃতির মধ্যে বড় হয়েছেন। গ্রামীন স্কুলে দ্বাদশ শ্রেণির পাঠ চুকিয়ে মালদহ কলেজে স্নাতক; পরবর্তীতে বেতারে সুযোগ পান(১৯৯৩) গীটারে। স্বরচিত কবিতা ছাড়াও বহু প্রখ্যাত কবির কবিতা আবৃতি করেছেন, বহু সংকলন ও পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে।
কাব্য গ্রন্থ- অর্জিত সাধনে(২০১৯), অমাবস্যার জোছনারা(২০১৯)- যৌথ কবিতা গ্রন্থ।
অনীহার খাপ খোলা তলোয়ার
একবার এসে দেখে যাও অনীহার খাপ খোলা তলোয়ার,
দূর গঞ্জের কুটির ভেদ করে স্নিগ্ধ আলোক শিখা…
অমা রাতে সহস্র আকাশ প্রদীপ সময়ের গহ্বরে।।

