জন্ম ১৯৬৫ খ্রিস্টাব্দ। পেশায় সাংবাদিকতা। জেষ্ঠ্য সাংবাদিক হিসেবে সমকাল, কালের কণ্ঠ, ইত্তেফাক, প্রথম আলো ছাড়াও কাজ করেছেন জাতীয় আরো অনেক দৈনিক সংবাদপত্রে।
সুখপাখি ও অন্যান্য
তোমার নাম দিলাম—মৌরি। মৌরিফুলের সৌন্দর্যের মতোই সে-এক দেশ আছে—সুন্দরীতমা। সে-দেশের মানুষেরা কালো, তবু, মন ভালো—এর বেশি বলিব না—তাহা। এই সব সূত্র ধরে-ধরে যদি-বা কেউ তোমাকে খুঁজে পায়—পেযে যাক—ভালো:

