জন্ম ১৯৯৫ সালে বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়াতে। একজন লিটলম্যাগকর্মী, কবি ও সংগঠক। চাকুরিসূত্রে বর্তমানে সিলেটের মৌলভীবাজারে একটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।
প্রকাশিত বই: প্রেম ও একিলিসের ঘোড়া (২০১৭), দ্বৈত অসুখে পাশবালিশ (২০২৬)।
সম্পাদনা: শূন্য-কবিতায় ভাস্বর
একগুচ্ছ কবিতার নামতা
প্রচণ্ড তৃষ্ণা বুকপকেটের কলমদানিতে রাখি-
আমার কফির কাপে
দুধ আর চিনির বিয়োগ শেষে
গুণ করতে বসি আচমকা হারিয়ে যাওয়া
তোমার চোখ, কপোলের টিপ আর পাশাপাশি হেঁটে যাওয়া।

