জলমগ্ন সান্ধ্য মোহনা

স্মার্ত আরিফ

জল পতনের অজস্র শব্দে ঘুম ভেঙ্গে
দেখি গেরুয়া গতর ছিবদাঙ ঘুমোয়
এখনো জেগে জেগে।
চোখের ইশারায়
চৌকিদার সরে যেতে চায় বিচু্যতি কোণে
আর এভাবেই রাত ভোর হয় কেঁপে কেঁপে।

হায়! ভালবাসা
তোমার ন্যাক্কারজনক রেস্তোরায়
অগি্ন জে্বলোনা আর আমাকে দেখে।
আহা! কি সংকলনে বিধাতার পিতা
পে্রম পে্রম খেলেছিলেন আমাদের সাথে।

নৈশ অধ্যায় চুরি করে করে
ছিবদাঙ ছুঁয়ে যাই ফিরে ফিরে।

ঘুমবিন্দু থেকে শুরু

বিশ্বের সব ঘুম আজ ভিজে যাবে
বালতি বালতি স্বপ্নে,
যেন এই ঘুমবিন্দু থেকেই শুরু
সকল বিস্ময়ের;
অথবা
কংকালের লোভে বসে বসে ঝিমোয়
পৃথিবীর নিঃস্ব প্রাণীবিজ্ঞান।

কোষের সকল জৈবিক তাড়না থেমে যাবার মুহূর্তে
পুনশ্চঃ ঘুম চেতনা তাড়া দেয়
এবঙ
ক্লোরোফর্মের সুতীব্র গন্ধ
ত্বরিত করে ঘুম চেতনাকে।

অভিজ্ঞান পর্ব

প্রগল্ভ মানুষগুলো ধুমযোনীতে কম্পন চালায়
অর্জনে অধীশ্বর,
তাহাদের জানা হয় নাই কৃত্তিকার কথা
কে করিবে নতুবা সাতঘুর কম্পন

আমাদের অতএব নাই মাথাব্যাথা
সপ্তদ্বীপা অধিপতি মানে আমাদের কথা।
সমুচ্ছাসিতবিলাসের নিঃশ্বাসে-প্রশ্বাসে
নগি্নকা রহে যথা আমাদের তরে
আমরা স্তুতি পাঠ করি, ‘ঐশ্বরীক’।

পিপাসার ভেতরটাতে ঘাতক সুন্দর
উদগারিত ঘৃণা পান করে ঈশ্বরের।

আমাদের অভিজ্ঞান পর্বে
সুতীক্ষ্ণ ইচ্ছার নান্দনিক চুমু।

প্রসঙ্গঃ শিশু এবঙ তৃতীয় বিশ্ব

শিশুদের খেলা হয়ে গেলে শেষ
বসে থেকো অপার লজ্জায়
                                 আর
                                       জেনে রেখো
ছুরিহাতে অশ্ব ছুটে যায় হর্ষধ্বনিতে।

সরল জলরেখার বিস্ময় চিহ্ন(!)
নেড়ে যায় মাতৃগর্ভ অসীম,
তীক্ষ্ণ রোদের তাপসী শরীর
ছেড়ে পালায় তৃতীয় বিশ্ব,
দণ্ডায়মান কুমারী পে্রমিকা খুঁজে ফেরে
দৃষ্টির সসীমতায় একই রোদের তাপসী শরীর।

ঐ রোদ আর গর্ভবাস
রক্তিম লজ্জায় ছঁুয়ে যায়
শিশুদের দোদুল্য শরীর।

তাই
বসে থেকো অপার লজ্জায়
শিশুদের খেলা হলে শেষ।

রসায়ন

মরীচিকা নয়, মেঘেরা ফাল দেয় সুদৃশ্য কফিনে
আর কফিনে বন্দী হলে মানুষের শ্বাস-প্রশ্বাস হয় দ্রুত।

আমরা সায়ানাইড বোতল খুলে রেখেছিলাম
দু’জনে একই সাথে একই দৃশ্য দেখব বলে।
ধ্যান-মগ্ন যেজন
জানে না সায়ানাইড বৃষ্টি
আমাদের হাসপাতালে জমা হয়।

জৈব অভিপ্রায়…
রসায়নের কি অপূর্ব ক্ষমতা
জীববিদ্যার ব্যবহারিক বন্ধ হয়ে যায়।

৩ বর্ষ. ৬ সংখ্যা. ভাদ্র ১৪০৯. সেপ্টেম্বর ২০০২

০ টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এড্রেস প্রকাশ করা হবে না। (*) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।