প্রাত্যহিক

নাজমুল হাসান

০১.
আকাশে শকুনের ছড়াছড়ি আজ
মহাভোজ হবে এখানে
ময়দানের অনেকটা ফাঁকা এখনো,
প্রস্তুতি চলছে।

প্রস্তুতি চলছে  মহাভোজের

নিমন্ত্রিত শেয়ালেরা এলেন
গাড়ি চড়ে।
আয়োজকরা উল্লসিত-
অতিথিরা এসেছেন-
                             সভাশেষে মহাভোজ
                             সভা শেষ
                        তেল-গ্যাস আপ্যায়ন।
উচ্ছিষ্ট নিয়ে শকুনের ভাগ-বাটোয়ারা।

বিশাল ময়দানের আমরা উল্লসিত-
কী দারুণ কী দারুণ
অতিথি সৎকার
সাক্ষাৎকার
মিডিয়া কাভারেজ
আমাদের ঠুলি পড়ে থাকা…।

০২.
কালা চাঁদের ধল পহরের পরশ তোমার চোখেমুখে
বিড়ম্বিত
বিলম্বিত ঠোঁটে চুমুক দাও
কার পাত্রে-
বিষ-সরোবরে উপুড় হ’য়ে
দেখতে চাও কোন রমণীকে-

বেশ্যারাও তোমাকে কাছে টানে না।
তোমাকে দেখে 
তাই
ভাঙ্গা ফুটপাত ছেড়ে আবার আমি পথে নামি…।

২ বর্ষ. ৪ সংখ্যা. আষাঢ় ১৪০৮. জুন ২০০১

০ টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এড্রেস প্রকাশ করা হবে না। (*) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।