মাতাহি- পরমন্তপঃ

হাবিবুর রহমান

১.
এ কার কোলে বেঁধে মন
রাত্তিরে জ্বেলে প্রদীপের ছোঁয়া
আঁড়ালে আমার বাজে রাশি-রাশি
দুলনি চালের বহমান রূপ।
আমার লজ্জাবিহীন সজ্জা
আদরে-অনাদরে সাজিয়ে দেখবার।

২.
হৃদয়
সবটাই তার
মিনতি যেন, তার পুলকে।
যতেক বিসর্জন
তার চোখের অশ্রুতে
এ বিরহ ফানুস
সহ্য করবার।

৩.
বাউল কন্ঠে সুরাসর
পৃথিবীর কূলে-কূলে সঙ্গীন সহায়
তোমার উদাসী চোখ তাই,
                          অগ্নিকুন্ডের প্রলয় ভোলে।

২ বর্ষ. ৪ সংখ্যা. আষাঢ় ১৪০৮. জুন ২০০১

০ টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এড্রেস প্রকাশ করা হবে না। (*) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।