জন্ম ২৬ আগস্ট ১৯৮২, স্বরূপকাঠি, পিরোজপুর। মা সাফিয়া খাতুন, বাবা মোঃ দেলোয়ার হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
প্রকাশিত কাব্যগ্রন্থঃ
পাতাবাহারের দেশে (২০১০), দিনলিপি পৃষ্ঠাগুলি( ২০১২), ছুটন্ত জলছবি(২০১৬), বাতাসের ফুল(২০২১)।
সম্পাদিত পত্রিকাঃ
শিব ও শব, শূন্য
আমাদের দুঃখগুলো
মানুষের দুঃখগুলো এসে চুপচাপ বসে – অতলে; হাসপাতালে।
এম্বুলেন্সের শব্দে তাদের নিরবতা ভাঙে।
মৃত্যুদূত এসে বসেন জানালায়, মলিনমুখ;
তাকান, – নিকট আত্মীয় পরিজনের দিকে,
মৃত্যুপথযাত্রীর বিছানায়।
আপেল
একটাই আপেল- দ্বিধাময় ছুরি ছিল কাছে।
শিশুদের চোখে ছিল শিশুতোষ লোভ।
তাই কেটে কুটে সকলের হাতে … …
সারাদিন কেটে যায়- সময়টা আপেল হয়ে
কেটে কুটে এক-ওকে-তোকে।


