সূর্যের সমান্তরালে হেঁটে যাবো
আব্দুল আলীম
সারারাত ঘুম ছোঁয়নি চোখের তারা
অবচেতন মনে বিমূর্ত এক চোখ গলে গলে পড়ছে
পোকায় খাওয়া অতীত জির মাটির মত দৃশ্যত
অভূক্ত শিশু নিতম্বশরীর ছোঁয়নি একবারো,
এক ফালি চাঁদ দেখবো বলে
কতবার জানালা খুলেছি
এপাশ ওপাশ হয়েছি
শ্বেতময়ূর পিঠ ছায়া ফেলে অদৃশ্য হতে দেখে শঙ্কিত হয়েছি
স্পন্দনে স্পন্দনে হেঁটে যাওয়া বোবা রাত
ঘুম দেহ ছুঁয়ে ক্লান্ত হয়েছে অনন্তকাল,
আর নয়, এবার রক্ত হৃদয় পুড়িয়ে পথ জাগাবো
আকাশের ব্যপ্তিতে চোখ রেখে
সূর্যের সমান্তরালে হেঁটে যাব।
দহন
শুয়ে আছে চাঁদ
চারদিকে ঘিন্ ঘিন্ চোখ অপলক
প্রলুব্ধ লালা জমাট অন্ধকারের মতো তন্দ্রাহীন
মূক কান্নায় ছেয়ে আছে নিষ্পলক বিস্তার
সবুজ আকাশ ভরে ভরা মেঘ
কিন্তু মরুর বুকে শ্মশান রাত্রি
বুকে বুকে তাই যন্ত্রণার নীরব দহন।


০ টি মন্তব্য