আপেল
রাসেল শাহরিয়ার
একটাই আপেল- দ্বিধাময় ছুরি ছিল কাছে।
শিশুদের চোখে ছিল শিশুতোষ লোভ।
তাই কেটে কুটে সকলের হাতে … …
সারাদিন কেটে যায়- সময়টা আপেল হয়ে
কেটে কুটে এক-ওকে-তোকে।
কবিতা এবং …
বুকের ভেতর একফালি সংস্কারের মেঘদল রেখে
আমরা গল্প করছিলাম ঈশ্বরের সাথে।
ঈশ্বর আমাদের সামনে
আমরা পহাড়ের পাদদেশে, গহীন অরণ্যে।
যুক্তিহীনতার এক অপসৃয়মান অমা আমাদের চারপাশ ঘিরে
আমাদের রক্তে র সৃষ্টিশীল জ্যোৎস্নাকে আমরা প্রত্যাখ্যান করেছি।
ঢেকে দিয়েছি অন্ধকার কাফনে।
হঠাৎ কবিতা মেঘদলের আদিমতম দরজায় কড়া নাড়লেই
ঈশ্বর ভয়ে গেলেন অস্তাচলে।


০ টি মন্তব্য