সমগতি
রৌদ্রী রিপন
এ গতি নামে শুধু মহূয়ার কাছে
অবাধ বিলাপে ময়ূর নাছিছে শুধু
প্রস্তুত বালিকার কাছে থেমে গিয়ে
খোল রাত দিন- ভেতরায়ু- আদ্রতা মেপে
দেখেই জখম হবার পরিকল্পনা আকিঁ
ছকে ছকে
আর এত অবেলা দ্যাখ বেলা হবে বলে থামো
আর খোল শীত আর উষ্ণে
তথাপি সে কিন্তু নড়ে
নড়ে নড়ে জাগে
জেগে জেগে ভুল হাল ভুলের অধিক চলে
চলে চলে নাচে ময়ূরের সাথে
এইসব ভান জেনে গিয়ে মহূয়া কিন্তু একাই দোলে
ফলত খাবি খাচ্ছে আলোক দৃশ্য
মৃত্যু এলে ছুঁয়ে যাবে দোটানা কিশোর এক
যত সরিষা ফুল আর ধানোজমি শুকিয়ে শুকিয়ে দৌড়ে
তার আগে এমত ভালো
আর আলো এলে নাড়িও তার হাতে
ভয় পেলে সরে গিয়ে পিছু হটো
দূর ব্যধি থাকে তার হাতে যত কিশোর তত
ফুল সব শব হলে আলখাল্লা পরিও
অবাক মতিগতি তিনিও বুঝেন যতটা জমি
আঁচল হতে হতে বোন রূপ পেতে থাকে
এতদ সত্ত্বেও সরে সরে ফুলমধু যত পাবে তত গাঢ় বীর্য
ফলত পড়ে টুপ টুপ
শুধু কিশোর সরে গ্যালে বাক্যবানে তটস্থ হতেছে
মৃত্যু পেলে সয়ে যাবে সরিষা ফুলে আর ধানো জমিতে
অনুর্বর ফসল পেতে গিয়ে থেমে গিয়ে সন্ধ্যালো হবে।


০ টি মন্তব্য