
পাতা ভর্তি মেঘ
লেখকঃ নুরুন্নাহার শিরীন
প্রকাশকঃ প্রত্ন
প্রচ্ছদঃ আজহার বিন ফরহাদ
দামঃ ৫০ টাকা
পাতা ভর্তি মেঘ
নুরুন্নাহার শিরীনের ষষ্ঠ কাব্যগ্রন্থ। মেট লেমিনেটিং-এ বাঁধাই করা আটচল্লিশ পৃষ্ঠার বই । অফসেট কাগজে ছাপা। একটি অবিচ্ছিন্ন কবিতার চুয়াল্লিশটি পর্ব ‘পাতাভর্তি মেঘ’ এ ধারন করা হলেও স্বপ্নতাড়িত কবি নুরুন্নাহার শিরীন তার স্মৃতি মগ্নতার সাত্তি্বক প্রকাশ ঘটিয়েছেন সর্বত্রই। কবিতায় ভাবের যে দ্যোতনা পাঠক হূদয় জয়ে সন্নিবিষ্ট থাকতে পারে গ্রন্থটির প্রতিটি কবিতা এর প্রতি কবিকে নিবিষ্ট রেখেছে।
প্রকৃতি, প্রেম, যন্ত্রণা কাতর হৃদয়ের একান্ত ক্ষরণ পাতাভর্তি মেঘের ছত্রে ছত্রে ছড়িয়ে আছে। পথের ধুলিকা তপ্ত গাঁ পুড়ছে খুব?/অসহ্য বালিও দেখো সয়ে যাবে ঠিক।- বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন ভাবনায় দহিত যে কবি হূদয় নুরুন্নাহার শিরীন এর বাইরে নন। তবু গ্রন্থের প্রতিটি পংক্তি পাঠক চিত্তকে আকৃষ্ট করবে।

০ টি মন্তব্য