দীর্ঘায়ু স্বপ্নের কোলাজ

লেখকঃ সুমন মাহতাব
প্রকাশকঃ প্রত্ন
প্রচ্ছদঃ আজহার বিন ফরহাদ
দামঃ ৫০ টাকা

দীর্ঘায়ু স্বপ্নের কোলাজ

কবি সুমন মাহতাবের প্রথম কাব্যগ্রন্থ। সুমন মাহতাবের কবিতায় মানবীয় জীবনের ঘাত-প্রতিঘাত এসেছে রোমান্টিকতার নিরিখে। তবে তিনি তার কবিতায় সমকালীন জীবনবাদকে তুলে এনেছেন শব্দ শিল্পের আধুনিক ব্যবহারে। ৪৮ পৃষ্ঠার গ্রন্থ দীর্ঘায়ু স্বপে্নর কোলাজ- অফসেট কাগজে ছাপা।

সুমন মাহতাবের কবিতার ভাব’ ভাষা ও বাণী ভঙ্গি একান্ত নিজস্ব ঘরানার। ধর্ম, দর্শন, রাজনীতি, প্রেম, জীবনের ঘাত-প্রতিঘাত সবই উঠে এসছে ক্ষুদ্র এই গ্রন্থটির ছত্রে ছত্রে। যে অনির্বার্য সত্য থেকে মানুষের কোন নিষ্কৃতি নেই তাই তার কবিতার উপজীব্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নদীতীরে ধূ ধূ মাঠ- অন্তিম শয়ন শয্যায়
আমাকে শুইয়ে দাও-
বালুময় সারাদেহে দাউ দাউ জ্বলে ওঠো
ও আমার চন্দন কাঠ
[চিরন্তনী-পৃ-৫]

স্বল্প পরিসরের একটি কাব্যগ্রন্থে আত্ম উপলব্ধি ব্যাখ্যায় কবি সুমন মহতাব চমৎকার ছন্দ সুষমা, উপমা ও চিত্রকল্পের প্রয়োগ দেখিয়েছেন।

রতন ভৌামক প্রণয়

৫ বর্ষ. ৭ সংখ্যা. ফাল্গুন ১৪১০. ফেব্রুয়ারি ২০০৪

০ টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এড্রেস প্রকাশ করা হবে না। (*) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।