জন্ম ১৭ ফেব্রুয়ারি ১৯৭৭ সালে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ভবানীপুর গ্রামে। তাঁর পারিবারিক ও একাডেমিক নাম সবুজ মিয়া। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে ২০০২ সালে স্নাতক (সম্মান) এবং ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ভাষাশহীদ সালাম মেমোরিয়াল কলেজে অধ্যাপনা করছেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ সবুজ তাপস (২০১৫)। বাংলা সাহিত্য ও দর্শনের পাশাপাশি তিনি ‘দৃষ্টান্তবাদ’ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা ও লেখালেখি করছেন। বাস্তব জগৎ, প্রত্যক্ষ অভিজ্ঞতা, দৃষ্টান্ত ও ভাষার পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করে তাঁর দৃষ্টান্তবাদী চিন্তার বিকাশ ঘটে। বাংলা কবিতা ও দর্শনে তিনি দৃষ্টান্তবাদী ধারার প্রবর্তক হিসেবে পরিচিত। একবিংশ শতাব্দীর প্রথম দশক থেকে তিনি বিভিন্ন পত্রপত্রিকা ও সাহিত্যপত্রে এ বিষয়ে লিখে আসছেন।
সবুজ তাপস চট্টগ্রাম থেকে প্রকাশিত সাহিত্যপত্র ঢেউ ও চেরাগীআড্ডা-এর সম্পাদক। সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি কাব্য কথায় হেমন্ত (২০২২) সম্মাননা লাভ করেন। বর্তমানে তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র বাংলা সাহিত্য, দর্শন ও দৃষ্টান্তবাদ।
দৃষ্টান্তবাদের ‘দৃষ্টান্ত’
দৃষ্টান্তবাদী দৃষ্টিতে ‘দৃষ্টান্ত’ কোনো সাধারণ উদাহরণ নয়; এটি ভাষা, চিন্তা, সত্য ও বাস্তবতার মধ্যে সংযোগ স্থাপনকারী মৌলিক ভিত্তি। কোনো শব্দ যখন বাস্তব কোনো বস্তুকে নির্দেশ করে…

