
আমি সীমান্তবিহীন
লেখকঃ ইসহাক সিদ্দীকি
প্রকাশকঃ প্রত্ন
প্রচ্ছদঃ আজহার বিন ফরহাদ
দামঃ ৫০ টাকা
আমি সীমান্তবিহীন
ইসহাক সিদ্দীকির প্রথম কাব্যগ্রন্থ। এটিও আটচল্লিশ পৃষ্ঠার বই মোট কবিতা চুয়াল্লিশটি। কবিতা গুলো পাঠক হৃদয় আকৃষ্ট করতে কোন বেগ পেতে হবে না। কারণ ইসহাক সিদ্দীকির কবিতায় জীর্ণ সভ্যতার অবক্ষয়গুলো উঠে এসেছে সুনিপুণ শব্দোচ্চারণে। শব্দের বহু মাত্রিক ব্যবহারে তার কবিতাগুলো রাতের অন্ধকারে ঢাকনা খোলা ম্যানহোলে হুমড়ি খেয়ে পড়া নগরিক ঔদাসীন্যের প্রতীক।
ব্যারা গ্রন্থটির প্রথম কবিতা আর শেষ কবিতা আর্যাবর্তের ম্যাপের রেখার গভীরে। চমৎকার সাবলীল ধারর কবি ইসহাক সিদ্দীকি। প্রথম গ্রন্থ হলেও কবির প্রতিটি কবিতা পাঠককে বলে দেবে তিনি নির্মিত শব্দ ও শৈলীতে।
তখন আগুন ছিল উদরা বড়ীর পিছের জঙ্গলে- এরূপ সহজ সরল পংক্তির সাবলীলতা গ্রন্থটিকে খুব সহজই পাঠকের কাছে প্রিয় করে তুলবে। অফসেট কাগজে ছাপা বইটির কাভার লেমিনেটিং বাঁধাই।

০ টি মন্তব্য